
বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার পর দেশজুড়ে আবারও ভ্যাপসা গরমের অস্বস্তি বেড়েছে। যদিও গতকাল রাজধানীসহ দেশের কিছু কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়েছে, তবে তাতে গরমের তীব্রতা তেমন একটা কমেনি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির এই প্রবণতা রোববারও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :