Facebook Twitter Instagram YouTube

মঙ্গল গ্রহের সিডোনিয়া অঞ্চলে প্রাচীন সভ্যতার অস্তিত্ব নিয়ে নতুন বিতর্ক


প্রকাশের সময় : আগস্ট ২২, ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ণ /
মঙ্গল গ্রহের সিডোনিয়া অঞ্চলে প্রাচীন সভ্যতার অস্তিত্ব নিয়ে নতুন বিতর্ক

লাল গ্রহ মঙ্গল নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গ্রহটির সিডোনিয়া অঞ্চলে থাকা বেশ কিছু অদ্ভুত প্রাকৃতিক টিলার গঠনকে কেন্দ্র করেই এই আলোচনার সূত্রপাত। বিশেষ করে সেখানকার কিছু শিলার আকৃতি মানুষের মুখের অবয়ব এবং পিরামিডের মতো মনে হওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল বাড়ছে।

অ্যানসিয়েন্ট অ্যালিয়েন্স টিভি সিরিজের বিশ্লেষক জেসন মার্টেল এই রহস্যময় গঠন নিয়ে তার দাবি তুলে ধরেছেন। নাসার অরবিটারের তোলা ছবির বিশ্লেষণ করে তিনি জানান, একটি উঁচু পাহাড়ি এলাকা এবং সমতল অববাহিকার মধ্যে একটি স্পষ্ট সীমানা লক্ষ্য করা গেছে। তার মতে, এই সীমানা কোনো প্রাচীন জলাশয়ের তীরের রেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে জেসন মার্টেল নিজেও স্বীকার করেছেন যে, এই ছবিগুলো থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব নয়। বিষয়টি নিশ্চিত করতে বিজ্ঞানীদের আরও বিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy