
রাজধানীর ইসিবি এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে একটি সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। এই ওয়ারেন্টের প্রেক্ষিতে পল্লবী থানা পুলিশের চাহিদার ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে। ওসি বাসির আরও বলেন, আমরা তাকে আনতে যাচ্ছি, তাকে হাতে পেলে বিস্তারিত বলতে পারব।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি। তিনি জানান, পল্লবী থানার একটি মামলার ওয়ারেন্ট থাকায় সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :