
নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশসহ মোট ১৩টি দেশকে নিয়ে একটি নতুন প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। মূলত বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরীয় অঞ্চলে নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাই এই জোটের মূল উদ্দেশ্য।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যেই এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটটি প্রতিষ্ঠা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :