Facebook Twitter Instagram YouTube

শাকিব-পূর্ণিমার আড্ডায় জমজমাট বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ /
শাকিব-পূর্ণিমার আড্ডায় জমজমাট বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’

নব্বই দশকের প্রাণোচ্ছল নায়িকা পূর্ণিমার উপস্থাপনায় নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’। এই অনুষ্ঠানে হার্টথ্রব নায়ক শাকিব খানের ব্যক্তিজীবন, প্রেম এবং অভিনয় জীবনের নানা জানা-অজানা তথ্য নিয়ে খোলামেলা আলোচনা করা হয়েছে।

এক সময়ের জনপ্রিয় এই জুটির বন্ধুত্বপূর্ণ কথোপকথনে অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। বর্তমান প্রজন্মের অনেকেরই হয়তো জানা নেই যে, শাকিব খান ও পূর্ণিমা জুটি অতীতে বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই দর্শক এক বিশেষ চমক উপভোগ করবেন। ‘পরান যা জলিয়া রে’ গানের সঙ্গে নাচতে নাচতে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান ও পূর্ণিমা। ইফতেখার মুনিমের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ, শুক্রবার রাত ১০টায় চ্যানেল আইতে প্রচার করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh