Facebook Twitter Instagram YouTube

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ /
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় বাংলাদেশি মালিকানাধীন ওই ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরেই নিহতরা ঘুমিয়ে ছিলেন। আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হওয়ার সুযোগ পাননি। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন, যাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে দক্ষিণ আফ্রিকার স্থানীয় কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din