Facebook Twitter Instagram YouTube

মিরপুর-২ এ স্বপ্নের নতুন আউটলেট চালু, মোট সংখ্যা ৯৬১


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ণ / ০
মিরপুর-২ এ স্বপ্নের নতুন আউটলেট চালু, মোট সংখ্যা ৯৬১

দেশের বৃহৎ রিটেইল চেইন শপ স্বপ্ন তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালু করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মিরপুর মডেল থানা রোডে প্রায় ৯,০০০ বর্গফুট আয়তনের এই নতুন আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই শাখাটি চালুর মধ্য দিয়ে স্বপ্ন’র মোট আউটলেটের সংখ্যা এখন ৯৬১টিতে পৌঁছেছে।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন স্বপ্নের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অফ অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অফ অপারেশনস মো. ফয়সাল হক, এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারী এবং সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মোহাম্মদ আবু সুফিয়ানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন এই শাখার উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, নির্ভরযোগ্য ও মানসম্মত রিটেইল সেবা পৌঁছে দিতে স্বপ্ন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। মিরপুর-২ এর স্থানীয় গ্রাহকরা এখন থেকে আরও সহজে উন্নত মানের পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। তিনি আরও জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে রিটেইল নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে গ্রাহকদের কেনাকাটার সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

নতুন এই আউটলেটে গ্রাহকদের জন্য গ্রোসারি পণ্য, তাজা ফলমূল ও সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত খাবার, বেকারি আইটেম, ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী এবং গৃহস্থালির প্রয়োজনীয় সব পণ্য একই ছাদের নিচে পাওয়ার সুবিধা রাখা হয়েছে। আধুনিক স্টোর লেআউট, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং দ্রুত সেবা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

আউটলেট চালু উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফারের ব্যবস্থা রয়েছে। এছাড়া বছরজুড়ে উৎসব ও বিশেষ উপলক্ষগুলোতে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে স্বপ্ন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din