Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশে অটোমোবাইল শিল্পে বড় বিনিয়োগের পরিকল্পনায় টয়োটা


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ / ০
বাংলাদেশে অটোমোবাইল শিল্পে বড় বিনিয়োগের পরিকল্পনায় টয়োটা

বাংলাদেশের অটোমোবাইল শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টয়োটা বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি মূলত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশের অটোমোবাইল খাতের সামগ্রিক উন্নতিতে ভূমিকা রাখতে চায়।

সম্প্রতি টয়োটা টুসো করপোরেশন ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এই সাক্ষাতে বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন টয়োটা টুসো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি, মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা টুসো এশিয়া প্যাসিফিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং।

বাংলাদেশে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করে টয়োটা জানিয়েছে, তারা দেশের অটোমোবাইল শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ও সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

টয়োটার এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টয়োটার ভবিষ্যৎ বিনিয়োগ ও উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান এবং একটি অনুকূল পরিবেশ তৈরিতে তারা প্রস্তুত রয়েছে।

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১১: ৪০আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১১: ৪৬

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh