
বিশ্বকাপ টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বকাপে এরই মধ্যে ১০০টি ম্যাচ শেষ। ফাইনালসহ আর মাত্র চারটি ম্যাচ বাকি থাকতে শিরোপার লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। বিশ্বকাপ শুরুর আগে থেকেই অপটার সুপারকম্পিউটার এই চারটি দলের সেমিফাইনালে ওঠার কথা জানিয়েছিল, আর এবার সেই কম্পিউটারই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাব্য নাম ঘোষণা করেছে।
অপটার সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্সের। দিদিয়ের দেশমের দল উত্তর আমেরিকায় দারুণ ছন্দে আছে। আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, যিনি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে এই বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করেছেন। এছাড়া উসমান দেম্বেলে করেছেন ৫ গোল। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুজনেই গোল করে দলকে সেমিফাইনালে তুলেছেন। গত ৫০ বছরে একই বিশ্বকাপে দুই খেলোয়াড়ের ৫ বা তার বেশি গোল করার কীর্তি গড়া মাত্র দ্বিতীয় দল ফ্রান্স। ইংল্যান্ডও এবারের আসরে এই রেকর্ড গড়েছে, যেখানে হ্যারি কেইন ও জুড বেলিংহাম দুজনেই ৬টি করে গোল করেছেন।
সুপারকম্পিউটার ২৫ হাজারবার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে দেখেছে যে, ৫৭.৭ শতাংশ ক্ষেত্রে ফ্রান্স স্পেনকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে এবং ৩৪ শতাংশ ক্ষেত্রে তারাই চ্যাম্পিয়ন হবে। তবে স্পেনের বিপক্ষে সেমিফাইনাল লড়াইটি ফ্রান্সের জন্য কঠিন হতে পারে। লুইস দে লা ফুয়েন্তের দল এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে হারের পর থেকে স্পেন টানা ৩৬ ম্যাচে অপরাজিত, যা তাদের ইতিহাসের দীর্ঘতম রেকর্ড। অপটার সুপারকম্পিউটারের মতে, স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.৪ শতাংশ।
অন্যদিকে, ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯ শতাংশ। যদিও তারা খুব দাপুটে ফুটবল খেলছে না, তবুও প্রয়োজনীয় ফলাফল ঠিকই তুলে নিচ্ছে। জুড বেলিংহাম নরওয়ে ও মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করে ১৯৮৬ সালের পর ডিয়েগো ম্যারাডোনার পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই নকআউট ম্যাচে অন্তত দুটি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। ২০১৮ সালের পর থেকে চারবার সেমিফাইনালে ওঠা ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯ শতাংশ। তবে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনায় তারা সামান্য এগিয়ে, ৫০.৯ শতাংশ।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এই বিশ্বকাপে মেসি গোল না পেলেও দল হিসেবে আর্জেন্টিনা সফল। ১০ জনের সুইজারল্যান্ডকে ১২০ মিনিটে ৩–১ গোলে হারিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠেছে তারা। বিশ্বকাপে এটি ছিল আর্জেন্টিনার রেকর্ড ১৩তম অতিরিক্ত সময়ের ম্যাচ, যার ১১টিতেই তারা জিতেছে। বর্তমান চ্যাম্পিয়ন হলেও শেষ চারে থাকা চার দলের মধ্যে ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে কম ধরা হচ্ছে আর্জেন্টিনার। সুপারকম্পিউটারের হিসাবে আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা ২০.৬ শতাংশ। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তাদের জয়ের সম্ভাবনা ৪৯.১ শতাংশ, যা ইঙ্গিত দেয় যে লড়াইটি বেশ সমানে সমান হবে।
এর আগে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে রোনালদো করেছিলেন ৮ গোল, রিভালদো ৫।
সেই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে টানা ৬৪৯ মিনিট গোল না খাওয়ার স্পেনের দারুণ সময়টায়ও দাঁড়ি পড়েছে।
আপনার মতামত লিখুন :