Facebook Twitter Instagram YouTube

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে আধুনিক ডিজিটাল আর্কাইভ চালু


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ /
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে আধুনিক ডিজিটাল আর্কাইভ চালু

বর্তমান ডিজিটাল যুগে উচ্চশিক্ষার পরিধি কেবল শ্রেণিকক্ষ বা মুদ্রিত বইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়ে শিক্ষাদান, গবেষণা ও জ্ঞানচর্চাকে আরও সহজ করতে বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন তথ্যভাণ্ডার গড়ে তুলছে। এরই অংশ হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) তাদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী ডিজিটাল আর্কাইভ চালু করেছে।

বিশ্ববিদ্যালয়টির এই নতুন প্ল্যাটফর্মে ৩ হাজারেরও বেশি ই-বুক যুক্ত করা হয়েছে। একই সঙ্গে এতে রয়েছে দেশ-বিদেশের অসংখ্য একাডেমিক জার্নাল, গবেষণাপত্র, প্রবন্ধসহ নানা ধরনের ডিজিটাল প্রকাশনা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা এখন একই প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রয়োজনীয় মানসম্মত একাডেমিক তথ্য সংগ্রহ করতে পারবেন।

এই ডিজিটাল আর্কাইভের অন্যতম বিশেষত্ব হলো এর স্বতন্ত্র ইউজার প্রোফাইল ও লগইন সুবিধা। শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে প্রত্যেকেই অত্যন্ত নিরাপদ ও সহজ উপায়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী এই তথ্যভাণ্ডার ব্যবহার করতে পারবেন।

ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত ভৌত ডিজিটাল আর্কাইভ কক্ষও স্থাপন করা হয়েছে। আধুনিক ডেস্কটপ কম্পিউটার সমৃদ্ধ এই কক্ষে ব্যবহারকারীরা নিরিবিলি ও আরামদায়ক পরিবেশে সরাসরি পড়াশোনা এবং গবেষণার কাজ পরিচালনা করার সুবিধা পাবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

এই প্ল্যাটফর্মটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য উন্মুক্ত এক সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার হিসেবে কাজ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ডিজিটাল আর্কাইভে যুক্ত করা হয়েছে ৩,০০০-এরও বেশি ই-বুক, দেশি-বিদেশি অসংখ্য একাডেমিক জার্নাল, গবেষণাপত্র, প্রবন্ধ এবং বিভিন্ন ডিজিটাল প্রকাশনা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy