
নরসিংদী জেলার রায়পুরা থানা পুলিশের এসআই(নিঃ)/মোহাম্মদ শফিউল্লাহ শিকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রায়পুরা থানাধীন জঙ্গী শিবপুর বাজার সাকিনস্থ নুরু মিয়ার সোয়ামিল এর সামনে ইটের রাস্তার উপর হতে অভিযান পরিচালনায় ০৫/০৩/২০২৬ তারিখ ২৩.১০ ঘটিকায় একাধিক মামলার আসামী আলমগীর হোসেনকে আটক করেন। এ সময় তার সঙ্গে ০১ (এক) টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান ও ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আলমগীর হোসেন (৩৭), পিতা-মৃত আব্দুল হক, সাং-জঙ্গী শিবপুর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী ।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি আলমগীর হোসেন রায়পুরার জঙ্গি শিবপুর এলাকার মানিক মিয়া হত্যাকাণ্ডের [যার মামলা নং-৩৬(০৯)২৫] সাথে জড়িত মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন।
এ সংক্রান্তে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :