Facebook Twitter Instagram YouTube

শিবপুরে নরসিংদী জেলা বিএনপির নেতা তোফাজ্জল হোসেন মাষ্টারের আয়োজনে ইফতার মাহফিল  


Md. Munjurul Hasan প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ /
শিবপুরে নরসিংদী জেলা বিএনপির নেতা তোফাজ্জল হোসেন মাষ্টারের আয়োজনে ইফতার মাহফিল  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন,সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টারের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইফতারের আয়োজক নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান খান, নরসিংদী জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক মোল্লা, শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, নরসিংদী জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম মোল্লা প্রমুখ।