
৮ মার্চ রবিবার সন্ধ্যায় শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুসলেহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য সাইয়েদুজ্জামান, শিবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি এসএম খোরশেদ আলমসহ শিবপুর প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :