
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৩১ আগস্ট সোমবারের এক প্রতিবেদন অনুযায়ী, লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরান জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পালটা হামলা চালানোর পর থেকেই তেলের বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১.০৮ ডলার বা ১.২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.১৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১.১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪.৩২ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতিকে উত্তেজনার একটি নতুন পর্যায় হিসেবে চিহ্নিত করছেন। আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে জানান, বর্তমানে আমরা উত্তেজনার যে পর্যায়ে রয়েছি, তা কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত করে বলা কঠিন। এটি কয়েক দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে তিনি মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :