Facebook Twitter Instagram YouTube

মক্কা চুক্তিতে যোগদানের আগে লাভ-ক্ষতি খতিয়ে দেখবে বাংলাদেশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ /
মক্কা চুক্তিতে যোগদানের আগে লাভ-ক্ষতি খতিয়ে দেখবে বাংলাদেশ

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি নিয়ে সরকার আরও যাচাই-বাছাই করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, যেকোনো বহুপক্ষীয় ফোরামে অংশ নেওয়ার আগে বাংলাদেশ 'বাংলাদেশ ফার্স্ট' বা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতি অনুসরণ করে থাকে। এই চুক্তির সাথে যুক্ত হলে বাংলাদেশের কী সুবিধা হবে এবং জনগণের কী লাভ হবে, তা গভীরভাবে যাচাই-বাছাই করার পরেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি আরও উল্লেখ করেন যে, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বাংলাদেশ পায়নি। তবে বিষয়টি যেহেতু উন্মুক্ত, তাই সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin