Facebook Twitter Instagram YouTube

শেরাটন ঢাকায় শুরু হলো তুর্কি ফুড ফেস্টিভ্যাল ‘নাইটস ইন ইস্তাম্বুল’


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ /
শেরাটন ঢাকায় শুরু হলো তুর্কি ফুড ফেস্টিভ্যাল ‘নাইটস ইন ইস্তাম্বুল’

রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন ঢাকায় তুরস্কের রন্ধন ঐতিহ্য ও খাঁটি স্বাদ তুলে ধরার লক্ষ্যে শুরু হয়েছে বিশেষ ফুড ফেস্টিভ্যাল 'নাইটস ইন ইস্তাম্বুল'। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। হোটেলটির ১৪ তলায় অবস্থিত 'দ্য গার্ডেন কিচেন' রেস্তোরাঁয় অতিথিরা এই আয়োজন উপভোগ করতে পারবেন।

এই বিশেষ ফুড ফেস্টিভ্যালে তুরস্কের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী নানা পদ পরিবেশন করা হচ্ছে। ইস্তাম্বুলের রাস্তার খাবার ও চিরাচরিত রান্নার স্বাদ নিশ্চিত করতে শেফরা তুরস্কের বিশেষ মসলা ও রান্নার কৌশল ব্যবহার করছেন। এই আয়োজনে আদানা কাবাব, হুনকার বেয়েন্দি, তাভুক কানাত, তাভুক ডোনার, সেবজে গ্রাতিন, কুজু পিরজোলা, তাভুক কুলবাস্তি, তাস কাবাবি, দানা দালিয়ান কোফতে পিউরেলি, মানতারলি পিলিচ সতে এবং আলি পাশা পিলাভি থাকছে মূল আকর্ষণে।

তুর্কি খাবারের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন পদ যেমন আইরিশ ল্যাম্ব স্টু, গ্রিক ল্যাম্ব শ্যাঙ্ক, মাটন নিহারি ও মাটন রোগান জোশও রাখা হয়েছে। মিষ্টিপ্রেমীদের জন্য থাকছে সোউক বাকলাভা, পিস্তাচিও অ্যান্ড কোকোনাট বাকলাভা, তুর্কিশ রাওয়ানি, তুলুম্বা, মোশাবাক, অ্যারাবিয়ান মেদোভিক, কুনাফা, ম্যাচা মুস কেক এবং লাইভ তেপ্পানিয়াকি আইসক্রিম।

এই উৎসবের রন্ধনশৈলী উপহার দিচ্ছেন তুরস্কের বিশেষজ্ঞ শেফ রিমুন ওবায়েদ ও শেফ সাইত দোরসুন এবং শেরাটন ঢাকার নিজস্ব শেফ মাহবুবুর রশীদ আখন্দ ও শেফ দুলাক পল।

এই আয়োজনটি শুধুমাত্র রাতের খাবারের (ডিনার) সময় প্রযোজ্য। বুফে ডিনারের মূল্য জনপ্রতি ৯,৯৫০ টাকা (নেট) নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০টিরও বেশি ব্যাংকের নির্দিষ্ট কার্ড ব্যবহারের মাধ্যমে অতিথিরা 'বাই ১ গেট ১', 'বাই ১ গেট ২' এবং 'বাই ১ গেট ৩' অফার উপভোগ করার সুযোগ পাবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy