Facebook Twitter Instagram YouTube

আফগান পেসারদের তোপে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ / ০
আফগান পেসারদের তোপে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তটি বাংলাদেশের জন্য শুরুতেই দুঃস্বপ্নের রূপ নিয়েছে। আফগানিস্তানের পেসার ইয়ামিন আহমদজাইয়ের দুর্দান্ত পেস ও সুইংয়ের সামনে খেই হারিয়েছে বাংলাদেশের টপ অর্ডার। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে ইয়ামিন দ্রুতই জোড়া আঘাত হানেন।

ওভারের দ্বিতীয় বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে শট খেলতে গিয়ে তানজিদ হাসান তামিম গ্লাভসবন্দি হন। রহমানউল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ৩ নম্বরে নামেন সৌম্য সরকার। তবে ইয়ামিনের করা পরের বলেই ইনসাইড এজ হয়ে সরাসরি বোল্ড হন তিনি। প্রথম বলেই গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়ার সময় সৌম্যকে চরম হতাশায় দেখা গেছে।

টানা দুই বলে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ দল দ্রুতই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাইফ হাসানের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে প্রথম ওভারে আজমতউল্লাহ ওমরজাই ৪ রান দিয়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh