Facebook Twitter Instagram YouTube

হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করল সরকার


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ /
হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করল সরকার

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে হজযাত্রীদের জন্য হয়রানিমুক্ত পরিবেশে যৌক্তিক ব্যয়ে হজ প্যাকেজ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গত বছরের তুলনায় এ বছর বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানোর পর বর্তমানে আরও ২৫ হাজার টাকা কমানো হয়েছে। এছাড়া হাজীদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য মন্ত্রণালয় থেকে সৌদি সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, হজ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা প্রতারণা সহ্য করা হবে না এবং দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, দেশের ৯৫ শতাংশ হজযাত্রী বেসরকারি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। তিনি হজ এজেন্সিগুলোকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ডিরেক্টরসহ হজপ্রত্যাশী মুসল্লিরা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৭: ১৩আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৭: ১৮

প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। এ লক্ষে বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ২০২৬ সালে সুন্দরভাবে হজ্জ পালন সম্পন্ন হয়েছে, ২০২৭ স

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh