
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে আজ বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের অংশ হিসেবেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :