
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বর্তমানে রুপালি পর্দায় খুব একটা নিয়মিত নন। কাজের চেয়ে নিজের এবং সন্তানের দিকেই তিনি এখন বেশি নজর দিচ্ছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভক্ত-অনুরাগীদের মাঝে তিনি বরাবরই সরব। সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘সানকিসড’ বা রোদের পরশ মাখা কিছু ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
অভিনেত্রীর শেয়ার করা তিনটি ক্লোজআপ ছবিতে তাকে এক শান্ত ও মনোরম পরিবেশে দেখা গেছে। তার মুখের শান্ত অভিব্যক্তি এবং আধবোজা চোখ দেখে মনে হচ্ছে, তিনি যেন মিঠে রোদের চেয়েও বেশি কোনো অদৃশ্য ভালোবাসার উষ্ণতা অনুভব করছেন। তার পরনে ছিল কমলা-খয়েরি প্রিন্টের পোশাক। ছবির সঙ্গে অভিনেত্রী ছোট্ট একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন—‘সানশাইন’।
ছবিতে পরীমণির হাতে থাকা নজরকাড়া মেহেদির নকশা ভক্তদের বিশেষ নজর কেড়েছে। তার এই অপার্থিব সৌন্দর্য এবং রোদের পরশ মাখা ছবিগুলো পোস্ট করার মুহূর্তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগীরা কমেন্টবক্সে তার রূপের প্রশংসা করার পাশাপাশি মেহেদির নকশাটি কে পরিয়ে দিয়েছে, তা নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন। সব মিলিয়ে অভিনেত্রীর এই নতুন লুক ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
আপনার মতামত লিখুন :