
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টায় ম্যাচটি মাঠে গড়ায়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া আর্জেন্টিনা ১০ মিনিটের মাথায় গোলের দেখা পায়। লিওনেল মেসির নেওয়া কর্নার কিক থেকে দারুণ হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক আলিস্তার।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একাদশে কোনো পরিবর্তন আনেননি। শেষ ষোলোয় মিশরের বিপক্ষে যে দলটি খেলেছিল, সুইজারল্যান্ডের বিপক্ষেও সেই একই একাদশ নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার একাদশে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।
অন্যদিকে সুইজারল্যান্ডের একাদশে রয়েছেন গ্রেগর কোবেল, দেনিস জাকারিয়া, নিকো এলভেদি, মানুয়েল আকাঞ্জি, রিকার্দো রদ্রিগেজ, রেমো ফ্রয়লার, গ্রানিত জাকা, ফাবিয়ান রিডার, জিব্রিল সো, ড্যান এনদোয়ে এবং ব্রিল এমবোলো।
আপনার মতামত লিখুন :