Facebook Twitter Instagram YouTube

মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ / ০
মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল

বিশ্বকাপের ট্রফি ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজিত হয়ে রানার্স-আপ হওয়ার গ্লানি নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। সোমবার বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে স্কালোনির শিষ্যরা। রানওয়েতেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোচ লিওনেল স্কালোনি ও দলটিকে লাল গালিচা সংবর্ধনা ও মিলিটারি ব্যান্ডের মাধ্যমে স্বাগত জানানো হয়।

তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আগেই জানিয়েছিল যে স্কোয়াডের সব সদস্য এই ফ্লাইটে থাকবেন না। অধিনায়ক লিওনেল মেসি বিমানে না থাকায় বিমানবন্দরে তাকে দেখা যায়নি। তিনিসহ দলের আরও কয়েকজন তারকা ফুটবলার যুক্তরাষ্ট্রেই থেকে গেছেন।

বিমানবন্দরের বাইরে বৃষ্টি ও তীব্র শীত উপেক্ষা করে হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক ভিড় জমান। নীল-সাদা পতাকা ও ছাতা হাতে তারা প্রিয় ফুটবলারদের অভিবাদন জানান। এর আগে রোববার ফাইনাল শেষে বুয়েনস আইরেসের ওবেলিস্ক চত্বরেও হাজারো সমর্থক জমায়েত হয়ে আতশবাজি ফুটিয়ে ও গান গেয়ে দলকে স্বাগত জানিয়েছিলেন। তবে উদযাপনের শেষ পর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল সমর্থকের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, রবার বুলেট ও ওয়াটার ক্যানন ব্যবহার করে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin