Facebook Twitter Instagram YouTube

সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার পদে আবেদনের সময় বাড়ল


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ /
সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার পদে আবেদনের সময় বাড়ল

বাংলাদেশ সেনাবাহিনীতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেনাশিক্ষা কোরে ‘জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)’ পদে জনবল নিয়োগ দেবে। ২৩ জুলাই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে আবেদনের সময়সীমা সাত দিন বাড়ানো হয়েছে। ফলে এখন আগামী ২৯ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

এই নিয়োগে ২৮ বছর বয়সী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ৪ এপ্রিল ২০২৭ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বিএ, বিএসসি, বিকম বা সমমানের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্নাতক বা সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২ পয়েন্ট এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে টেলিটক সিমের মাধ্যমে ৫০০ টাকা অফেরতযোগ্য পরীক্ষার ফি প্রদান করতে হবে। আবেদনের সময় ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে আসা বা অসম্পূর্ণ কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আগ্রহী প্রার্থীরা সেনাবাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

বয়স ৪ এপ্রিল ২০২৭ তারিখ ২০-২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://army.teletalk.com.bd/docs/20260630.pdf

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din