Facebook Twitter Instagram YouTube

কাভা ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ /
কাভা ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

কাভা চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার অনুষ্ঠিত এই লড়াইয়ে দাপুটে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

বর্তমান আসরে এখন পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে ৫টিতেই জয় পেয়েছে তারা। টুর্নামেন্টের শুরুতে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। এরপর নেপাল ও কাজাখস্তান ও নেপালকে ৩-২ সেটে পরাজিত করলেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ০-৩ সেটে হার মানতে হয়েছিল। তবে রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চারে নিজেদের অবস্থান নিশ্চিত করে বাংলাদেশ।

আগামীকাল বুধবার ৮ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলংকা এবং বাংলাদেশ অংশগ্রহণ করছে। এখন পর্যন্ত পাকিস্তান টুর্নামেন্টে অপরাজিত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh