Facebook Twitter Instagram YouTube

পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ /
পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান

এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান তার পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার নিশ্চিত করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান জানান, সংগঠনটির পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান তার পদত্যাগের বিষয়টি তুলে ধরেন। সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। জাহিদ আহসানের পদত্যাগের পর এখন থেকে আহসান লাবিব ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের দায়িত্ব পালন করবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy