
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ তাদের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ও অনলাইনে আবেদন গ্রহণের তারিখ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর ২০২৬ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হবে। তবে কিছু উপ-ইউনিটের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে; বি-১, বি-২ এবং ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। এরপর ৩০ জানুয়ারি এ ইউনিট, ৫ ফেব্রুয়ারি বি ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া উপ-ইউনিটগুলোর মধ্যে বি-১ ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, বি-২ ইউনিটের ৪ ফেব্রুয়ারি এবং ডি-১ ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :