Facebook Twitter Instagram YouTube

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ / ০
জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে আয়োজিত 'জুলাই স্মৃতিস্তম্ভের' উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। এই সনদ বাস্তবায়নের জন্য আইনি ও সাংবিধানিক উভয় প্রক্রিয়াই প্রয়োজন। তিনি আরও বলেন, বিরোধী দল এটিকে সংবিধান সংস্কার হিসেবেও বিবেচনা করতে পারত, কিন্তু তারা সরকারকে সহযোগিতা করছে না। বিরোধীদলীয় নেতা সরকারকে সহযোগিতা না করার ঘোষণা দিলেও, তিনি তাদের ১৮ কোটি মানুষের স্বার্থে সহযোগিতার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই স্মৃতিফলক উন্মোচন জাতীয় অনুপ্রেরণার একটি অনন্য বিষয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ আন্দোলনের পথ বেয়েই এই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। জাতীয় জীবনে এই স্মৃতি জাগরুক রাখার পাশাপাশি ভবিষ্যতে নাটক ও সংস্কৃতির মাধ্যমে জুলাইয়ের চেতনাকে প্রতিফলিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সালাহ উদ্দিন আহমদ নিশ্চিত করেন যে, সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী স্বয়ং জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং সেই পরিকল্পনা অনুযায়ীই সরকার কাজ করে যাচ্ছে। সরকার কাজের মাধ্যমেই এর প্রমাণ দেবে বলে তিনি উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din