Facebook Twitter Instagram YouTube

জুলাইকে ধারণ করে না বিরোধীদলীয় নেতা, অভিযোগ প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ১:৪২ অপরাহ্ণ / ০
জুলাইকে ধারণ করে না বিরোধীদলীয় নেতা, অভিযোগ প্রধানমন্ত্রীর

সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতার অনুপস্থিতির কঠোর সমালোচনা করেছেন। একই অনুষ্ঠানে তিনি আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা আমন্ত্রণ পাওয়ার পরেও এই অনুষ্ঠানে উপস্থিত হননি। তিনি বলেন, 'বিরোধী দল জুলাইকে ধারণ করে না, তাই তারা এই অনুষ্ঠানে আসেনি।' প্রধানমন্ত্রী আরও বলেন, 'বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। তারা সরকারের বিরোধিতা করতেই পারে, তবে তা হওয়া উচিত গঠনমূলক।'

তারেক রহমান বলেন, 'তাদের যদি আমাদের সঙ্গে একই মঞ্চে বসায় আপত্তি থাকে, চাইলে তো শহীদ পরিবারের সঙ্গেও বসতে পারতেন। অথচ জনগণ ভোট দেওয়ার কারণেই তো আমরা সরকারে, আর তারা বিরোধী দলে।' তিনি আরও যোগ করেন, 'নির্বাচনের আগে নিশ্চয়ই বর্তমান বিরোধী দল জনগণের কাছে গিয়েছে, আমরাও গিয়েছি। জনগণই সিদ্ধান্ত নিয়েছে আগামী পাঁচ বছর কারা রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা মনে করি আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে।'

সরকার জুলাইয়ে আহতদের চিকিৎসা ও তাদের পরিবারের সদস্যদের নানাভাবে সহযোগিতা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'বিএনপি একাত্তরের মতো জুলাইকেও ধারণ করে না।' অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din