
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশের প্রেক্ষিতে শুক্রবার মধ্যরাতের পর তাকে কঠোর নিরাপত্তায় ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। দ্য ডন-এর প্রতিবেদন অনুযায়ী, ইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮০০ জনেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
বর্তমানে ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন। তোশাখানার উপহারের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে তিনি কারাবন্দি রয়েছেন। এছাড়া ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলা, যা আল-কাদির ট্রাস্ট মামলা নামেও পরিচিত, সেই মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :