Facebook Twitter Instagram YouTube

মাদক নিরাময়কেন্দ্রের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ /
মাদক নিরাময়কেন্দ্রের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

দৈনিক যুগান্তরে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের ভয়াবহ ও গোপন কারাগার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই প্রতিবেদনের সূত্র ধরে অধিদপ্তরের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ স্বাক্ষরিত অফিস আদেশে এই পাঁচ সদস্যের কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এছাড়াও চিকিৎসা ও পুনর্বাসন শাখার সহকারী পরিচালককে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পরিচালক (নিরোধ শিক্ষা), ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিফ কনসালটেন্ট এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক।

কমিটিকে আগামী ৩১ আগস্টের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট নিরাময়কেন্দ্রগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা উদঘাটন করা এবং কেন্দ্রগুলো অধিদপ্তরের অনুমোদিত বিধিমালা মেনে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাই করা। একইসঙ্গে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশও চাওয়া হয়েছে কমিটির কাছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor