
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সেই হিসেবে গত বছরের আগস্টের প্রথম ১৮ দিনের তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ৩১ শতাংশ বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীরা গত ১৮ আগস্ট একদিনেই ৮ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮২ কোটি ৬০ লাখ ডলার। এটি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের ৩৯৮ কোটি ডলারের তুলনায় ২১.৩ শতাংশ বেশি।
আপনার মতামত লিখুন :