
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের (সম্মান সমাপনী) ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে কলেজ মিলনায়তনে এই বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন। রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ওহিদুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নজরুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের নতুন চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সাংবাদিক আলমাস আলীর কন্যা আসমা-উল-হুসনা আরসি এবং একই বর্ষের শিক্ষার্থী আবিদা সুলতানা তনু।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. নাহিম হোসেন ও মো. রাসেল রানা। এছাড়া আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসলাম আলী। রসায়ন বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও নতুন চতুর্থ বর্ষের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগের ৪০ জন বিদায়ী শিক্ষার্থীকে ফুল, ম্যাগাজিন ও ক্রেস্ট প্রদান করে সম্মান জানানো হয়। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :