Facebook Twitter Instagram YouTube

সিটি ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২৮ জুলাই পর্যন্ত


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ /
সিটি ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২৮ জুলাই পর্যন্ত

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের রিলেশনশিপ ম্যানেজার এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে দক্ষ জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২১ জুলাই থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস এবং স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor