Facebook Twitter Instagram YouTube

আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত মির্জা ফখরুলের


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ /
আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত মির্জা ফখরুলের

আগামী বছরের প্রথমদিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানী ঢাকায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, এই নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ। জনগণের ভোটে নির্বাচিত হয়েই জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ইচ্ছা করলেই বরখাস্ত করা উচিত নয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

ত্রাণ বণ্টন বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি ত্রাণ যেন সঠিকভাবে বিতরণ করা হয় এবং গরিবের হক যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া চেয়ারম্যান ও মেম্বারদের ভাতার বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জনপ্রতিনিধিদের এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

একই সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, অতীতের ধারা পরিবর্তন করে এখন থেকে ত্রাণের বরাদ্দ সেপ্টেম্বর মাসে দেওয়া হবে, যাতে বাকি চার মাস বিতরণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin