Facebook Twitter Instagram YouTube

বিয়েতে ‘কবুল’ ছাড়াও যেসব শব্দ উচ্চারণে বৈধ হয় বিবাহ


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ /
বিয়েতে ‘কবুল’ ছাড়াও যেসব শব্দ উচ্চারণে বৈধ হয় বিবাহ

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, বিবাহের মাধ্যমে দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে একটি বৈধ ও পবিত্র সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের গুরুত্ব অপরিসীম, কারণ এটি একজন মানুষের দ্বীন বা ইমানের অর্ধেক পূর্ণ করে দেয়। রাসূল (সা.) এক হাদিসে উল্লেখ করেছেন, যে ব্যক্তি বিয়ে করল সে যেন তার ইমানের অর্ধেক পূর্ণ করে নিল। তাই বাকি অর্ধেক পূর্ণ করার জন্য তাকে আল্লাহকে ভয় করে চলতে হবে (বায়হাকি, শুআবুল ইমান)।

বিয়ের প্রয়োজনীয়তা ও তাৎপর্য বর্ণনা করে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূল (সা.) যুবকদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের মধ্যে যে বিয়ের দায়িত্ব পালনে সক্ষম, তার উচিত বিয়ে করা। কারণ বিবাহ দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত নিশ্চিত করে। আর যে ব্যক্তি বিয়ের দায়িত্ব পালনে সক্ষম নয়, তার জন্য রোজা রাখা শ্রেয়। কেননা, রোজা মানুষের খাহেশ বা জৈবিক চাহিদাকে কমিয়ে দেয় (বুখারি, মুসলিম)।

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৯: ০৯আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২০: ০২ বিয়ের মাধ্যমে দুইজন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের মধ্যে বৈধ ও পবিত্র সম্পর্ক স্থাপন হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh