Facebook Twitter Instagram YouTube

ওসমানীনগরে এনসিপির পথসভা ঘিরে জনমনে শঙ্কা ও নিরাপত্তা প্রস্তুতি


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ / ০
ওসমানীনগরে এনসিপির পথসভা ঘিরে জনমনে শঙ্কা ও নিরাপত্তা প্রস্তুতি

সিলেটের ওসমানীনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত একটি পথসভাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার গোয়ালাবাজারে এই পথসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আয়োজিত এই পথসভাকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী, এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক সমাগম ঘটবে।

নিরাপত্তা ও শঙ্কার বিষয়ে এনসিপির ওসমানীনগর উপজেলার সাংগঠনিক সম্পাদক আশরাফ মওলুদ চৌধুরী বলেন, আমরা আশাবাদী যে পথসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখছেন।

এদিকে, অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মস্তাফা জানিয়েছেন, পথসভাটি যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin