Facebook Twitter Instagram YouTube

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে ফুটবল ফেডারেশন


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ণ /
ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে ফুটবল ফেডারেশন

বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখার পর মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। এই ঘটনায় ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। লিস ক্লাভেনেস, নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, ফেডারেশনের বোর্ড সভায় বিস্তারিত আলোচনার পরই এই নৈতিক অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর বেলজিয়ামের বিপক্ষে পরবর্তী ম্যাচে বালোগানের নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে বেলজিয়াম ম্যাচের আগে ফিফা হঠাৎ করেই সেই নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে সরাসরি ফোন করার পরই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই বিতর্কিত সিদ্ধান্ত নেয়। যদিও বালোগান মাঠে নেমেছিলেন, তবে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্ল্যাভনেস যুক্তরাজ্যের দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ফুটবলের মৌলিক নিয়মগুলো এভাবে ভেঙে ফেলা পুরো খেলার জন্যই বড় ঝুঁকি তৈরি করে। রাষ্ট্রপ্রধান বা বাইরের প্রভাবশালীদের হস্তক্ষেপে এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত বিপজ্জনক এক নজির হিসেবে দেখছেন তিনি। এছাড়া ক্ল্যাভনেস উল্লেখ করেন যে, ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান অন্য সদস্যদের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, যা একটি স্পষ্ট ভুল পদক্ষেপ।

নৈতিকতার কথা বিবেচনা করে আমরা এই অভিযোগ দায়ের করব।’ বিশ্বকাপের শেষ ৩২ এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড পান মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh