Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ /
হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনের আঘাতে বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরান-অনুমোদিত রুট ত্যাগ করার পরপরই জাহাজটি মাইনের ধাক্কার মুখে পড়ে।

ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রাপ্ত তথ্যানুযায়ী, জাহাজটি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করছিল। ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার ফলেই জাহাজটি নৌ-মাইনের কবলে পড়ে এবং এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

এর আগে ইরান বারবার সতর্ক করে জানিয়েছিল যে, কোনো জাহাজ যদি তাদের নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়, তবে তার পরিণতির দায়ভার সংশ্লিষ্ট জাহাজকেই বহন করতে হবে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) অতীতে বিভিন্ন জাহাজ আটক বা হামলার সময় স্পষ্টভাবে জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ইরানি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রুট মেনে চলার বাধ্যবাধকতার কথাও তারা বারবার উল্লেখ করেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh