
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানও এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন এবং নানা স্লোগান দেন।
এ সময় দলের নেতারা বলেন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শকে ধারণ করে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :