Facebook Twitter Instagram YouTube

সিলেটে হামের থাবা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ /
সিলেটে হামের থাবা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মারা যাওয়া শিশুদের বয়স ১০ মাসের নিচে এবং তাদের নাম কামরুল, কৃষ্ণা ও নিহাদ। এই নতুন প্রাণহানিসহ সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ হাম পজিটিভ হিসেবে শনাক্ত না হলেও, এই সময়ের মধ্যে হামের লক্ষণ ও সন্দেহ নিয়ে ৬৬ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হওয়া (কনফার্মড) মোট ৫৩৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh