Facebook Twitter Instagram YouTube

ইরানকে পাল্টা হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ /
ইরানকে পাল্টা হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা মিছিল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানানো হয়েছে—এমন দাবির পরিপ্রেক্ষিতে ইরানকে কড়া ভাষায় পাল্টা হুমকি দিয়েছেন ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরান সরকার যদি তাকে হত্যার হুমকিতে বাস্তবে কোনো পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।

ট্রাম্প তার পোস্টে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে উচ্চারিত এই হুমকি যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, তবে এক হাজার মিসাইল প্রস্তুত রাখা হয়েছে এবং সেগুলো ইসলামিক রিপাবলিক অব ইরানের দিকে লক্ষ্য করে রাখা হয়েছে। তিনি আরও জানান, এই মিসাইলগুলোর পাশাপাশি আরও হাজার হাজার মিসাইল তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে।

মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে ট্রাম্প বলেন, ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এক বছরের মধ্যে ইরানের সব এলাকা সম্পূর্ণ ধ্বংস করার জন্য প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ট্রাম্পকে হত্যার একটি নতুন ও সুনির্দিষ্ট ইরানি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছে। সিএনএন-এর একটি সূত্রের ভাষ্যমতে, নতুন ইসরায়েলি গোয়েন্দা তথ্যে এই সক্রিয় ও নির্দিষ্ট পরিকল্পনার বিস্তারিত বিবরণ রয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালও এই হুমকিকে নতুন বলে প্রতিবেদন প্রকাশ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin