Facebook Twitter Instagram YouTube

সোনারগাঁওয়ে দুই হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ /
সোনারগাঁওয়ে দুই হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে মোসা. দুলু বেগম (৬০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সফিউদ্দিন।

পিরোজপুর এলাকার বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে থেকে তাকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলু বেগম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গোলবার গ্রামের বাসিন্দা এবং তিনি মৃত আলী নেওয়াজের স্ত্রী। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত এই নারী মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh