Facebook Twitter Instagram YouTube

শিবপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত


Md. Zubaer Hossain প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ /
শিবপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে শিবপুর মাইক্রোস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি শিবপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ও দলীয় ব্যানার বহন করে মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের চেতনাকে তুলে ধরেন।

 

র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণের শীর্ষ নেতা ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ রাকিবুল ইসলাম।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,

“১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নের জন্য দেশব্যাপী ন্যায়বিচার, ইনসাফ ও নৈতিকতার শাসন প্রতিষ্ঠা জরুরি।”

 

তিনি আরও বলেন, বিজয় দিবস আমাদের আত্মত্যাগ ও ঐক্যের শিক্ষা দেয়। এই চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ বিজয় র‍্যালির মাধ্যমে স্বাধীনতার ইতিহাস স্মরণ এবং দেশপ্রেম ও আদর্শিক রাজনীতির বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয় বলে আয়োজকরা জানান।