
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জনপ্রিয়তা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। এই লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার দলীয় নেতাদের সঙ্গে আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত চলা এই বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জেলা নেতাদের মতামত শোনেন এবং দলের তৃণমূল পর্যায়কে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দলের হাইকমান্ড স্থানীয় নেতাদের নিজ নিজ এলাকায় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং দলের জন্য ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। প্রথমে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা নেতাদের সঙ্গে এবং পরবর্তীতে দিনাজপুর জেলা নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। এছাড়াও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বৈঠকে অংশ নেন।
প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা, জনপ্রিয়তা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপরেও গুরুত্ব দিচ্ছে দলটি৷ নিজ এলাকায় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং দলের ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের করতেও স্থানীয় নেতৃবৃন্দদের নির্দেশনা দিয়েছেন বিএনপির হাইকমান্ড।শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগ
আপনার মতামত লিখুন :