Facebook Twitter Instagram YouTube

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা পতন


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ /
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা পতন

আন্তর্জাতিক বাজারে শুক্রবার অপরিশোধিত তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এই দরপতন দেখা দিয়েছে, যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ২টা ১৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ০৯ ডলারে নেমে এসেছে।

তেলের দামের এই সাময়িক পতন দেখা দিলেও মাসিক হিসাবে পরিস্থিতি ভিন্ন। ব্রেন্ট এবং ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই চলতি মাসে প্রায় ২০ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh