Facebook Twitter Instagram YouTube

ইবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নিলেন ড. আতিকুর রহমান


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ /
ইবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নিলেন ড. আতিকুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্ববর্তী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের আবেদনের প্রেক্ষিতে তাকে ২৯ আগস্ট তারিখের পূর্বাহ্ন থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে আজ থেকেই পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক রেজিস্ট্রার পদের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করবেন।

উল্লেখ্য, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক গত বছরের ৫ মার্চ ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার আবেদনের প্রেক্ষিতেই বর্তমান প্রশাসন অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই নতুন দায়িত্ব প্রদান করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy