Facebook Twitter Instagram YouTube

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী তানজিন তিশা


প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৬, ১:০০ অপরাহ্ণ / ০
সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। তবে সৌভাগ্যবশত তিনি বড় ধরনের কোনো শারীরিক ক্ষতির সম্মুখীন হননি।

শনিবার (১০ অক্টোবর) অভিনেত্রী নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার পোস্টে লিখেছেন, 'মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।'

দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে ঠিক কীভাবে বা কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। দুর্ঘটনার পর তিনি মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

দীর্ঘদিন ধরে নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তানজিন তিশা। বিভিন্ন চরিত্র রূপায়ণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি ও পোস্টগুলো প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din