Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ /
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এ সংক্রান্ত একটি ছবি শেয়ার করেছেন।

শেয়ার করা ছবিটিতে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র দেখা যায়, যেখানে হরমুজ প্রণালিকে গোল করে চিহ্নিত করা হয়েছে। ছবিটির ওপরে লেখা রয়েছে ‘নিউ ইউএস টেরিটরি’ বা ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’। গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ট্রাম্প এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেন। তবে এবার ছবিটির সঙ্গে কোনো মন্তব্য বা ক্যাপশন যুক্ত করেননি তিনি।

এর আগের দিন দক্ষিণ ক্যারোলাইনায় আয়োজিত এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘আমি এখন হরমুজ প্রণালিকে আমেরিকান ভূখণ্ড হিসেবে দেখছি।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহণের একটি বড় অংশ মূলত এই নৌপথের ওপরই নির্ভরশীল।

রোববার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor