
সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যে চলমান চরম উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার ঘটনায় ইরানকেই পুরোপুরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুদ্ধের প্রথম দিন মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর, তার সপ্তাহব্যাপী জানাজার আনুষ্ঠানিকতার জন্য ইরান আমেরিকার কাছে একটি ‘টাইমআউট’ বা সাময়িক যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘তারা জানাজায় অংশ নেওয়ার জন্য আমাদের কাছে কিছুটা সময় চেয়েছিল। আমি তাদের সেই সময় দেওয়ার নির্দেশ দিই। কিন্তু তারা সেই সুযোগ নিয়ে উল্টো মিসাইল ছুড়তে শুরু করে। এটি একটি পাগলামি ছাড়া আর কিছুই নয়। তবে যেহেতু আমরাই তাকে (খামেনি) খতম করেছি, তাই পুরো বিষয়টিকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, জানাজার সময় ইরানি নেতারা নিজেদের জীবন নিয়েও চরম শঙ্কিত ছিলেন। তারা আমেরিকার কাছে এই মর্মে নিশ্চয়তা চেয়েছিল যেন ওই অনুষ্ঠান চলাকালে তাদের ওপর কোনো প্রাণঘাতী হামলা চালানো না হয়। ট্রাম্পের ভাষ্যমতে, ‘তারা অনুরোধ করেছিল আমরা যেন তাদের হত্যা না করি, এবং আমরাও আশ্বস্ত করেছিলাম যে জানাজার সময় আমরা তাদের ওপর কোনো হামলা চালাব না।’ বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বিস্ফোরক বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল এবং উত্তপ্ত করে তুলতে পারে।
আপনার মতামত লিখুন :