
ইরানের বিরুদ্ধে টানা সপ্তম দিনের মতো সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এই ধারাবাহিক হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ পরিকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং দেশটির সামুদ্রিক সক্ষমতা।
গত ১৭ জুলাই রাতে এই সর্বশেষ দফার হামলা সমাপ্ত হয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশনা অনুসরণ করেই ইরানকে জবাবদিহির আওতায় আনতে তারা এই অভিযান চালাচ্ছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ অবরোধ কার্যকর করার প্রক্রিয়াও চলমান রয়েছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেন্টকম জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছে।
আপনার মতামত লিখুন :